সেলফির করুণ খেসারত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরের মংগ্রুর হ্রদে গত রোববার নৌবিহারে গিয়েছিলেন নয় যুবক। উঠেছিলেন একটি নৌকায়। হই-হুল্লোড় করে মোবাইলে সেলফি তুলছিলেন তাঁরা। হঠাৎ নৌকাটি তাল সামলাতে না পেরে ডুবে যায়। নয় যুবকের মধ্যে সাঁতার না জানা সাতজন ডুবে মারা যায়।
পুলিশ সুপার আরতি সিং ও স্থানীয় কুহি থানার ইন্সপেক্টর কালে সিং জানান, রোববার দুপুরে নয় যুবক মোটরসাইকেলে করে হ্রদের পাড়ে আসেন। এখানকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নৌবিহারে যান। গতকাল সোমবার হ্রদ থেকে সাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ১৮ থেকে ২৭ বছর বয়সী এই যুবকেরা তথ্য-প্রযুক্তি ও পলিটেকনিকের শিক্ষার্থী ছিলেন।
হ্রদের আশপাশে থাকা স্থানীয় লোকজনের ভাষ্য, নৌকায় চড়ার সময় যুবকেরা আনন্দ করছিলেন। এ সময় তাঁরা মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছিলেন।