প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী দিল্লি জামে মসজিদের পরবর্তী ইমাম হিসেবে বর্তমান শাহি ইমামের ছেলের নাম ঘোষণা অনুষ্ঠানে যাবেন না। দলের এক মুখপাত্র গতকাল রোববার বলেন, আমন্ত্রিত হলেও তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন না। ইমাম সৈয়দ আহমেদ বুখারি এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানোয় ভারতজুড়ে সমালোচনা চলছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকি বলেছেন, এর ফলে মানুষের কাছে মুসলিম সমাজের ব্যাপারে ভুল বার্তা যাবে। ঐতিহ্য অনুযায়ী দিল্লি জামে মসজিদের পরবর্তী ইমাম হিসেবে শাহি ইমামের ছেলে শাহবান বুখারির নাম ঘোষণা করা হবে ২২ নভেম্বর।