সোনিয়া-রাহুলের ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়। ওই নির্বাচনের প্রচারণায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধীসহ গুটিকয়েক নেতার যাতায়াতের পেছনে ৩০ কোটি রুপি খরচ করে দলটি। আর এই অর্থের ৯০ শতাংশের বেশি গেছে সোনিয়া ও রাহুলের ভ্রমণে। তাঁদের বাইরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কংগ্রেস নেতাদের যাতায়াতে খরচ হয়েছে মাত্র সাত লাখ রুপি। নির্বাচন কমিশনে কংগ্রেসের জমা নির্বাচনী ব্যয়ের নথি থেকে এ তথ্য জানা গেছে। কংগ্রেস যে ভোটের জন্য গান্ধী পরিবারের ওপর কতটা নির্ভরশীল, তাও ফুটে উঠেছে সোনিয়া-রাহুলের যাতায়াত ব্যয়ের মাধ্যমে।
টাইমস অব ইন্ডিয়া