সোনিয়ার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের ক্ষমতাসীন জোটের শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেস সেখানকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী নিজেই শুক্রবার বলেছেন এ কথা। সোনিয়া গান্ধী কাশ্মীরের বান্দিপোরা এলাকায় শুক্রবার এক জনসভায় বক্তৃতা করেন। গান্ধী পরিবারের উৎসের দিকে ইঙ্গিত করে এ সময় সোনিয়া বলেন, কাশ্মীরের সঙ্গে তাঁর সম্পর্ক ১০০ বছরের পুরোনো। সম্পর্কের টানেই তিনি সেখানে এসেছেন। সাম্প্রতিক বন্যার সময়কার ত্রাণ তৎপরতা নিয়ে বিজেপি সরকারকে তুলাধোনা করেন সোনিয়া।
টাইমস অব ইন্ডিয়া