সোনিয়া দ্রুত সেরে উঠছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্বাসকষ্টের সমস্যার কারণে ৬৮ বছর বয়সী সোনিয়াকে গতকাল বৃহস্পতিবার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বক্ষব্যাধি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অরুপ কুমার বাসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
আজ অজয় স্বরূপ বলেন, ‘সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সেরে উঠছেন।’
গত বছরও সোনিয়া বুকে ব্যথা নিয়ে এআইআইএমএস হাসপাতালে ভর্তি হন। ২০১১ সালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়।