সোনিয়ার অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর (৬৯) কাঁধে অস্ত্রোপচার হয়েছে। নয়াদিল্লির একটি হাসপাতালে তাঁর এ অস্ত্রোপচার হয় বলে গতকাল শুক্রবার দলীয় নেতারা জানান। গত মঙ্গলবার উত্তর প্রদেশের বারানসিতে নির্বাচনী প্রচারণার সময় পানিশূন্যতাজনিত কারণে অচেতন হয়ে পড়ে যান সোনিয়া। এ সময় কাঁধে চোট পান তিনি। শহরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় নির্বাচনী এলাকা।