সোহম-শ্রাবন্তী-সায়নী-পায়েল কে এগিয়ে, কে পিছিয়ে

শ্রাবন্তী ও সোহম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। রাজ্যের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকা প্রার্থীরা। কোনো আসনে কেউ এগিয়ে আছেন। আবার কোনো আসনে কেউ পিছিয়ে আছেন। একনজরে দেখে নেওয়া যাক তারকাপ্রার্থীদের অবস্থান।

এনডিটিভির খবরে জানা যায়, বেহালা পূর্বাতে এগিয়ে আছেন পায়েল সরকার। তিনি বিজেপির প্রার্থী। কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
আসানসোল দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

বিজেপির দুই প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (বাঁয়ে) ও পায়েল সরকার।
ফাইল ছবি: এএনআই

কামারহাটিতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। পিছিয়ে রয়েছেন তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়।

জুন মালিয়া।
ছবি: ফেসবুক থেকে নেওয়া

উত্তরপাড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। মেদিনীপুরে জুন মালিয়া এগিয়ে।

টালিগঞ্জে এগিয়ে আছেন আর এক মন্ত্রী অরূপ বিশ্বাস। পিছিয়ে আছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন আর এক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বেহালা পশ্চিমে এগিয়ে আছেন বিজেপির শ্রাবন্তী চ্যাটার্জি। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম।

কৃষ্ণনগর উত্তরে পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানি মুখার্জি।