প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় নিল ফনসেকা নামের একজন ব্যবসায়ী স্ত্রী ও যমজ দুই ছেলেকে হত্যা করেছেন। গত ১৬ জানুয়ারি তাঁর বাড়ি থেকে স্ত্রী-সন্তানদের লাশ উদ্ধার করা হয়। ফনসেকাকেও উদ্ধার করা হয় গুরুতর আহত অবস্থায়। প্রাথমিকভাবে তিনি দাবি করেছিলেন, স্ত্রী যমজ সন্তান (১৬) হত্যার পর তাঁর ওপর হামলা চালান। এ সময় আত্মরক্ষার্থে তিনি স্ত্রীকে হত্যা করেন। অবশ্য পরে পুলিশকে ফনসেকা বলেন, তিনিই স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন। দাম্পত্য কলহে মায়ের পক্ষ নেওয়ায় সন্তানদের ওপর ক্ষিপ্ত ছিলেন তিনি। ফনসেকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এনডিটিভি