স্ত্রীকে কেজরিওয়ালের 'ধন্যবাদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর স্ত্রী সুনিতাকে জড়িয়ে ধরেন কেজরিওয়াল। এই ছবি টুইট করেছেন কেজরিওয়াল নিজেই। টুইটারে প্রকাশিত সেই ছবি, এনডিটিভির সৌজন্যে পাওয়া।
জয়ের পর স্ত্রী সুনিতাকে জড়িয়ে ধরেন কেজরিওয়াল। এই ছবি টুইট করেছেন কেজরিওয়াল নিজেই। টুইটারে প্রকাশিত সেই ছবি, এনডিটিভির সৌজন্যে পাওয়া।

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর স্ত্রী সুনিতাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। স্ত্রীকে নিয়ে বিজয় উদযাপন করছেন—টুইটারে এমন কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, পশ্চিম দিল্লির প্যাটেল নগরে এএপি কার্যালয় ভবনের তৃতীয় তলায় সুনিতা তাঁর দীর্ঘ ২০ বছরের সঙ্গী কেজরিওয়াল অরবিন্দের পাশে দাঁড়িয়ে আছেন। টুইট বার্তায় তাঁকে জয়ী করার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান তিনি।
এএপি কার্যালয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে কেজিরওয়াল (৪৬) বলেন, ‘আমি দিল্লিবাসীকে অভিবাদন জানাই।’ এ সময় পাশে দাঁড়ানো সুনিতা বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখান। সুিনতার কাঁধে হাত রেখে উল্লসিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এই আমার বউ। আজ আমি তাঁকে এখানে জোর করে নিয়ে এসেছি। আমি তাঁকে বলেছি, এ জন্য সরকার কোনো ব্যবস্থা নেবে না... তাঁকে ছাড়া আমার পক্ষে কিছু অর্জন করা সম্ভব ছিল না। আমি একা কিছু করতে পারি না, আমি অতি নগণ্য মানুষ।’
আজ সকালে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে এগিয়ে রয়েছে এএপি। বিজেপি এগিয়ে আছে মাত্র তিনটিতে। ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে যে গোহারা হারছে, সেটা বুঝতে পেরে এএপির অরবিন্দ কেজরিওয়ালকে আগাম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।