স্পেস শাটল উৎক্ষেপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করেছে ভারত। গতকাল সোমবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার ওপরে পৌঁছে খেয়াযানটি। এরপর তা সফলভাবে বঙ্গোপসাগরে নেমে আসে। এ মহাকাশযানের বিশেষত্ব হলো, এগুলো বারবার ব্যবহার করা যায়। মহাকাশতরি পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব কি না, তা পরীক্ষা করতেই প্রায় ৭ মিটার দৈর্ঘ্যের এবং ১.৭৫ টন ওজনের মহাকাশযানটি উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার। পাঁচ বছরের চেষ্টায় এবং প্রায় এক বিলিয়ন রুপি খরচে তরিটি তৈরি করেছে তারা।
বিবিসি