স্বাগত তোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উপকণ্ঠ রাজারহাটের নিউ টাউন ধরে নগরের প্রবেশপথে তৈরি হচ্ছে একটি স্বাগত তোরণ। ইস্পাত দিয়ে এই তোরণ তৈরি করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ৮৫ মিটার উঁচু এই তোরণ নির্মাণে খরচ হবে ২৫ কোটি রুপি। এর নির্মাণের দায়িত্বে থাকবে রাজ্য সরকারের অবকাঠামো-বিষয়ক সংস্থা হিডকো। শুক্রবার কলকাতার ইকো পার্কে আয়োজিত এক সভায় এ কথা বলেছেন হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। তিনি জানান, ভবিষ্যতে রাজারহাট নিউ টাউন ‘স্মার্ট সিটিতে’ রূপান্তরিত হচ্ছে। তখন এই পথেই কলকাতায় প্রবেশ করতে হবে। স্বাগত তোরণে উঠতে টিকিট লাগবে। সেখানে উঠে কলকাতা শহরের দৃশ্য দেখা যাবে।