স্বামীকে শারীরিক সম্পর্ক থেকে বঞ্চিত করলেই বিচ্ছেদ!
কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া দীর্ঘ সময় ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে শারীরিক সংসর্গ না হলে তা মানসিক নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে এবং এটি বিবাহবিচ্ছেদের একটি কারণও। দিল্লি হাইকোর্ট এ–সংক্রান্ত এক শুনানি শেষে এ কথা বলেছে।
পিটিআইয়ের খবরে বলা হয়, আদালতে এক স্বামী বিবাহবিচ্ছেদের আবেদনে করে বলেন, সাড়ে চার বছর ধরে স্ত্রী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে অস্বীকৃতি জানিয়েছেন। এটা মানসিক নিষ্ঠুরতার শামিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত স্বামী যেন ওই স্ত্রীকে তালাক দিতে পারেন এ জন্য একটি ডিক্রি জারি করেন। স্ত্রীও ওই অভিযোগ অস্বীকার করেননি।
বিচারপতি প্রদীপ নান্দ্রেযোগ ও বিচারপতি প্রতিভা রানির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেন, ‘একই ছাদের নিচে বসবাস করা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে স্ত্রী স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক না করে মানসিক নিষ্ঠুর আচরণ করেছেন। ওই ব্যক্তির কোনো শারীরিক সমস্যা নেই এবং কোনো যৌক্তিক কারণ ছাড়াই স্ত্রী এ কাজ করেছেন। আমরা তাই ব্যাপারটি বিবেচনায় নিয়েছি।’