স্বামীর পদবি নয়

ভারতীয় নারীদের মধ্যে বিয়ের পর স্বামীর পদবি ধরে রাখার রীতি চলে আসছে দীর্ঘকাল ধরে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে এই রীতির পরিবর্তন হচ্ছে। এখন দেশটির শহরাঞ্চলের অধিকাংশ শিক্ষিত নারী বিয়ের পর তাঁদের পদবি পরিবর্তন করতে চাইছেন না। ঘটকালির জনপ্রিয় ওয়েবসাইট শাদি ডট কমের এক সমীক্ষায় এই পরিবর্তিত ভাবনার চিত্র ফুটে উঠেছে। সমীক্ষায় অংশ নেন সাড়ে ১২ হাজার অবিবাহিত নারী। এঁদের মধ্যে ৭১ শতাংশ নারীই বিয়ের পর পদবি পরিবর্তন করতে চান না। ২৫ থেকে ৩৪ বছর বয়সী নারীরা সমীক্ষাটিতে অংশ নেন। কলকাতা প্রতিনিধি