স্বেচ্ছামৃত্যুর আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের চাঞ্চল্যকর ব্যপম দুর্নীতি মামলায় জড়িয়ে বন্দী ৭০ জন মেডিকেল শিক্ষার্থী ও জুনিয়র চিকিৎসক আত্মহত্যা বা স্বেচ্ছায় মৃত্যুবরণ করার আগ্রহ জানিয়েছেন। রাষ্ট্রপতির কাছে লেখা এক চিঠিতে তাঁরা এ কথা বলেছেন। চিঠিতে ওই মেডিকেল শিক্ষার্থী ও জুনিয়র চিকিৎসকেরা বলেছেন, হয় তাঁদের জামিন দেওয়া হোক, নয়তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করার অধিকার দেওয়া হোক। শনিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়র কেন্দ্রীয় কারাগারে বন্দী ওই ৭০ শিক্ষার্থী ও চিকিৎসক কারাগার থেকে ওই আবেদন করেন। তাঁদের বিরুদ্ধে ‘মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড’ বা ব্যপমের মাধ্যমে ভর্তি হতে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় জড়িয়ে এখন তাঁরা কারাগারে। রাষ্ট্রপতির কাছে করা আবেদনে তাঁরা বলেছেন, ব্যপম মামলা ধীরগতিতে চলায় বিলম্বিত হচ্ছে ন্যায়বিচার।