স্বেচ্ছায় আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী গতকাল শুক্রবার মহারাষ্ট্রের এক আদালতে তাঁর বিরুদ্ধে এক মানহানির মামলার শুনানিতে হাজিরা দিয়েছেন। রাহুলকে ব্যক্তিগতভাবে হাজির না হলেও চলবে বলে সুপ্রিম কোর্ট অভিমত দেওয়ার পরও রাহুল আদালতে যান। কংগ্রেসের নেতা অবশ্য ১৫ মিনিটের বেশি আদালতে ছিলেন না। তবে তাঁর আইনি সহায়তাকারী ও দলীয় লোকজন এ উপস্থিতিকে কাজে লাগাতে চেষ্টার ত্রুটি রাখেননি। রাহুল পরে সাংবাদিকদের বলেন, ‘হাজিরা দেব বলে অঙ্গীকার করেছিলাম। আমরা আদালতকে শ্রদ্ধা করি, তাই এসেছি।’ মহাত্মা গান্ধীকে হত্যা করার জন্য রাহুল বিজেপির আদর্শিক মিত্র আরএসএসকে দায়ী করেছেন—এ অভিযোগ করে সংগঠনটির এক কর্মী ওই মামলা করেছিলেন।
এনডিটিভি