সড়ক দুর্ঘটনা ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেশাগ্রস্ত অবস্থায় চালকদের গাড়ি চালানো কমাতে রাজ্য এবং জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস ঠাকুর এই আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, কর্তৃপক্ষকে মহাসড়কের পাশে মদের দোকানের নিবন্ধন দেওয়া বন্ধ করতে হবে। ইতিমধ্যে নিবন্ধিত দোকানগুলোর অনুমোদন আগামী ৩১ মার্চের মধ্যে বাতিল করতে হবে। ভারতে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের  প্রায় ৫ শতাংশের মৃত্যু হয়েছে নেশাগ্রস্ত চালকের কারণে।

এএফপি