প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাদাউন গ্রামের সেই দুই কিশোরী বোনকে ধর্ষণ বা খুন করা হয়নি। তারা আত্মহত্যাই করেছে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) বলেছে, তারা ৪০টি বৈজ্ঞানিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত ২৮ মে বাদাউন গ্রামের একটি আমগাছ থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছিল, গণধর্ষণের পর দুজনকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।
টাইমস অব ইন্ডিয়া