হত্যার তালিকায় মোদির নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে গতকাল সোমবার গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি বলেছেন, তাঁরা ২২ শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের একজন। জাতীয় গোয়েন্দা সংস্থা তাঁদের পাকড়াও করে। এই তিনজন আল-কায়েদার সদস্য বলে অভিযোগ করা হয়েছে। এম করিম, আসিফ সুলতান মোহাম্মদ এবং আব্বাস আলী নামের তিন ব্যক্তিকে মাদুরাই শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও পেনড্রাইভে কিছু দলিলপত্র পাওয়া গেছে, যাতে মোদিসহ ২২ জনের নাম ছিল।