হত্যার নিন্দায় দালাই লামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার এক আন্তধর্ম সম্মেলনে দালাই লামা বলেন, জিহাদ বা ধর্মযুদ্ধের ধারণাটির ভুল ব্যাখ্যা ও ভুল ব্যবহার করছে ইসলামি চরমপন্থীরা। তিনি বলেন, ‘ধর্মের নামে হত্যা অগ্রহণযোগ্য।... ধর্মযুদ্ধের প্রকৃত অর্থ হওয়া উচিত নিজের কুপ্রবৃত্তিগুলোর সঙ্গে যুদ্ধ।’ আন্তধর্ম সম্মেলনে অন্যদের মধ্যে একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুম্বাইয়ের রোমান ক্যাথলিক আর্চবিশপ ও দিল্লির ইহুদি সম্প্রদায়ের প্রধান উপস্থিত ছিলেন। এএফপি