হনুমানকে তলব!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার রাজ্যের রোতাস জেলার একটি আদালতে তলব করা হয়েছে পৌরাণিক দেবতা হনুমানকে। সেখানকার পঞ্চমুখী হনুমান মন্দিরটি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে বলে গণপূর্ত বিভাগের অভিযোগের শুনানির পর আদালত ওই সমন জারি করেন। কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় শাখা এবং বজরং দলের নেতা-কর্মীরা ওই নোটিশের বিরোধিতা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিহারেরই সীতামারহি জেলার একজন আইনজীবী চলতি মাসের শুরুতে সীতাকে ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে’ বনবাসে পাঠানোর বিষয়ে পৌরাণিক দেবতা রাম ও তাঁর ভাই লক্ষ্মণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তবে মুখ্য বিচারিক হাকিম রাসবিহারী তা ‘সমর্থনযোগ্য নয়’ এবং ‘যুক্তি ও বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে বাতিল করে দেন।
আইএএনএস