হস্তক্ষেপের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তক্ষেপের অভিযোগ তুলে কংগ্রেসকে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ভারতের সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বিনোদ রাই। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময় কয়লা নিয়ে ‘কোলগেইট’ ও কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির ঘটনায় তদন্তে পাওয়া কিছু নাম বাদ দিতে রাজনীতিবিদেরা তাঁকে বাধ্য করেছেন। বিনোদ রাই তাঁর প্রকাশিতব্য একটি বইয়ের বিষয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ অভিযোগ করেন। প্রতিক্রিয়ায় কংগ্রেস বিনোদ রাইয়ের বিরুদ্ধে ‘চাঞ্চল্য সৃষ্টির’ অভিযোগ করেছে। অন্যদিকে, বিজেপি সাবেক সিএজির সততা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেসের সমালোচনা করে রাইকে চাপ দেওয়া রাজনীতিবিদদের নাম প্রকাশ করতে বলেছে।
টাইমস অব ইন্ডিয়া