হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ব্যক্তি চিঠি দিয়ে কলকাতা হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেললুর কাছে ওই চিঠিটি আসে। এরপর হাইকোর্টের নিরাপত্তা জোরদার করা হয়। কলকাতার ক্যানেল স্ট্রিটের একটি পুরোনো বাড়িতে দীর্ঘদিন ধরে মামলা চলছে হাইকোর্টের বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর এজলাসে। মূলত, ওই বিচারপতির নামেই চিঠিটি দেওয়া হয় প্রধান বিচারপতির কাছে। তাতে লেখা হয়, ‘বাড়িটি ভাঙলে হাইকোর্ট উড়িয়ে দেওয়া হবে। রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। ঢাকার মতো রক্তপাত ঘটবে হাইকোর্টে।’ চিঠিটি পাওয়ার পর প্রধান বিচারপতি তা পাঠিয়ে দেন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের কাছে। তিনি চিঠিটি পড়ে শোনান এজলাসে। পাপ্পু সিং পরিচয় দিয়ে এক ব্যক্তি এই হুমকির চিঠিটি পাঠান।