প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরুর মাংস বিক্রিতে বিদ্যমান নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নে ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন সেখানকার হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানি শেষে গত বুধবার বিচারক ধিরাজ সিং ঠাকুর ও জনক রাজ কোতওয়ালের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দেন। গোহত্যার বিরুদ্ধে ওই জনস্বার্থ মামলা করেন আইনজীবী পারিমোকশ শেঠ। মামলাটিতে বলা হয়, রাজ্যের কোথাও কোথাও নির্বিচারে গবাদি পশু হত্যা ও বিক্রি করা হচ্ছে। এতে করে সমাজের একটি অংশের ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে। রণবীর পেনাল কোডে (আরপিসি) গবাদি পশু হত্যা শাস্তিযোগ্য অপরাধ হওয়া সত্ত্বেও রাজ্যে তা বন্ধ হয়নি।
হিন্দুস্তান টাইমস