হাওড়ায় কালাম সরণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও কৃতী পরমাণুবিজ্ঞানী প্রয়াত এ পি জে আবদুল কালামের নামে পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি সড়কের নামকরণ হলো। হাওড়া পৌরসভা এ উদ্যোগ নিয়েছে। পৌর শহরটির ঐতিহাসিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামনের সড়কটির নাম ছিল কলেজ রোড। এ সড়কটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘এ পি জে আবদুল কালাম সরণি’। ভারতের রাষ্ট্রপতি থাকার সময় এ ইনস্টিটিউটে এসেছিলেন এ পি জে আবদুল কালাম। সে কারণেই তাঁকে শ্রদ্ধা জানাতে হাওড়া পৌরসভা এ সিদ্ধান্ত নিয়েছে। হাওড়া পৌরসভার ডেপুটি মেয়র মিনতি অধিকারী গতকাল শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।