হাজিরা দেওয়া থেকে মনমোহন সিংয়ের সাময়িক স্বস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়লা ব্লক বণ্টন মামলায় আদালতে হাজিরা দেওয়া থেকে সাময়িক রেহাই পেলেন। সুপ্রিম কোর্ট গতকাল বুধবার নিম্ন আদালতের সমন জারির নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) ও কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের মধ্যে আপিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের নিম্ন আদালত গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রীকে কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার জন্য অভিযুক্ত করে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। ৮ এপ্রিলের মধ্যে মনমোহন সিং, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, সাবেক কয়লাসচিব পি সি পারেখসহ ছয়জনকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। এর বিরুদ্ধে মনমোহন সিংসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।