প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে গতকাল বুধবার লোকালয়ে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক একটি বন্য হাতি। স্থানীয় বাসিন্দারা তাড়ানোর চেষ্টা করলে খেপে গিয়ে হাতিটি শতাধিক বাড়িঘর ভাংচুর করে। সাত ঘণ্টার চেষ্টায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা হাতিটিকে বনে ফেরত পাঠান। হাতিটি বৈকুণ্ঠপুর রেঞ্জ থেকে গতকাল ভোরে লোকালয়ে চলে আসে। প্রথমে গ্রামবাসী হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। এতে ক্রুদ্ধ হয়ে হাতিটি তাণ্ডব চালাতে শুরু করে। খবর পেয়ে বন দপ্তর ও পুলিশের সদস্যরা এসে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর উদ্যোগ নেন। সাত ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত হাতিটিকে তিনটি ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে বশে আনা সম্ভব হয়। এরপর হাতিটিকে জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।