প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা হামলা চালাতে পারে। এ বিষয়ে ভারতকে সতর্ক করেছে বিদেিশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। এই সতর্কবার্তা পেয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্র বলছে, তারা পাঁচজন জেলপালানো সন্ত্রাসীর দিকে বিশেষ নজরদারি শুরু করেছে। এরা গত বছরের অক্টোবর মাসে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জেল থেকে পালিয়ে গিয়েছিল। লস্কর ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের হামলার সঙ্গে জড়িত। ওই হামলায় ১৬৬ জন মারা যায়। এনডিটিভি