হাসপাতাল ছাড়লেন সোনিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে তাঁকে বিশ্রামে থাকতে হবে। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন ৬৮ বছর বয়সী সোনিয়া। তিনি সেখানে বক্ষব্যাধি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ কুমার বসুর তত্ত্বাবধানে ছিলেন।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে সোনিয়ার অস্ত্রোপচার হয়। গত বছরও তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।