হাসপাতালের পাশের ড্রেনে সন্তানের জন্ম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসবযন্ত্রণা ছিল তীব্র। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ তাই আদিবাসী এক মাকে ভর্তি নেয়নি। অগত্যা হাসপাতালের পাশে শুকনো এক ড্রেনে মা জন্ম দেন কন্যাসন্তানের।
ভারতের ওডিশা রাজ্যের কোরাপুট জেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি মা ও শিশুকে ভর্তি করে নেয়।
মায়ের নাম ডায়না মুদালি। শহীদ লক্ষ্মণ নায়েক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী রঘু মুদালিকে দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা ও বোন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সীতারাম মহাপাত্র অবশ্য বলছেন, শিশুসহ মা হাসপাতালেই আছেন। তাঁরা এখন সুস্থ।