হাসিম আবদুল হালিম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাবেক স্পিকার ও সিপিএমের প্রবীণ নেতা হাসিম আবদুল হালিম (৮০) আর নেই। গতকাল সোমবার সকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন হাসিম। তিনি বামফ্রন্টের আমলে ১৯৭৭ সালে প্রথম বিধায়ক হয়েই রাজ্যের আইনমন্ত্রী হন। ১৯৮২ সালে স্পিকার হন। টানা ২০১১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালনের পর অবসর নেন তিনি। হাসিমের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।