প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সব ভারতীয়ই হিন্দু’ এমন উক্তি করেছেন বলে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করে ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লাহ বলেছেন, ‘আমি বলেছি হিন্দি, হিন্দু না।’ হিন্দুস্তান টাইমস পত্রিকা গতকাল শুক্রবার বিজেপি সরকারের একমাত্র মুসলিম এই মন্ত্রীকে উদ্ধৃত করে বলে, ‘কিছু মানুষ যদি মুসলমানদের হিন্দি অথবা হিন্দু বলে তাতে তাদের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। এটা তাদের ধর্মীয় বিশ্বাসে কোনো প্রভাব ফেলবে না।’ এই খবর প্রকাশের পর অনেকেই সমালোচনামুখর হয়ে ওঠেন। প্রতিক্রিয়ায় হেপতুল্লাহ বলেন, হিন্দুস্তান টাইমস-এর সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি হিন্দি শব্দটি ব্যবহার করেছেন। হিন্দি আরবি শব্দ। ভারত থেকে যখন কেউ আরব দেশে যায় তখন তাদের হিন্দি বলে ডাকা হয়। আবার ইরানে গেলে বলা হয় হিন্দুস্তানি। এটা জাতীয় পরিচিতি।’
এনডিটিভি