হিমাচলে নিহত ১০ তীর্থযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিমাচল প্রদেশে গত বৃহস্পতিবার এক বাস দুর্ঘটনায় ১০ তীর্থযাত্রী নিহত হয়েছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। কাংরা জেলার ধালিয়ারা এলাকায় পাহাড়ি পথে বাঁক নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সিকে পাশ কাটানোর চেষ্টা করেছিলেন বাসচালক। পাঞ্জাবের অমৃতসর থেকে ৮০ জন আরোহীসহ বাসটি হিমাচলের জ্বালামুখী নামের তীর্থের উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় পুলিশ সুপার সঞ্জীব গান্ধী বলেন, এ দুর্ঘটনায় ৫৫ জন আহত হয়।