প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী ঘূর্ণিঝড় হুদহুদের আঘাতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে আঘাত হানা এ ঝড়ে অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় অন্তত চার লাখ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ত্রাণ বিতরণ জোরদার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আকাশ থেকে ক্ষয়ক্ষতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতকালই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা ছিল। বিবিসি