হেডলিকে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ‘অন্যতম ষড়যন্ত্রকারী’ পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে গতকাল বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে ক্ষমা করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। এর বিনিময়ে তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী হতে সম্মত হয়েছেন। এ ছাড়া ওই হামলার পরিকল্পনা কোথায় হয়, কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতকে তিনি যেসব তথ্য দিয়েছেন, তা ভারতকেও দেবেন বলে জানিয়েছেন। ২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বাই হামলার পর ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন ডেভিড হেডলি। মুম্বাই হামলায় জড়িত থাকার দায়ে সেখানে তাঁর ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে। ওই হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন।
এনডিটিভি