হেরেই গেলেন হনুমন্তাপ্পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযুদ্ধে হেরে গেলেন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্সনায়েক হনুমন্তাপ্পা কোপ্পাড়। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় দিল্লির সেনা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সিয়াচেনে প্রহরারত হনুমন্তাপ্পা ও তাঁর নয়জন সঙ্গী প্রবল তুষারধসে চাপা পড়েন। ছয় দিন বরফের তলায় চাপা থেকেও জীবন্ত অবস্থায় হনুমন্তাপ্পাকে উদ্ধার করা হয়। যদিও সহযোদ্ধারা কেউ জীবিত ছিলেন না। জীবন্মৃত হনুমন্তাপ্পাকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় দিল্লির সেনা হাসপাতালে। টানা তিন দিন যমে-মানুষে টানাটানির পর গতকাল দুপুর পৌনে ১২টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
উদ্ধার করার সময় থেকেই হনুমন্তাপ্পা কোমাচ্ছন্ন ছিলেন। মেডিকেল রিপোর্টে বলা হয়, ৩৩ বছরের এই সেনানীর জমে যাওয়া শরীর কৃত্রিম উপায়ে গরম করা হয়।