হেলমেট পরে ঘোড়ায় চড়ে বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরের নাম পবন। দলিত সম্প্রদায়ের মানুষ। কনেও দলিত শ্রেণির। কনের বাবার ইচ্ছা তাঁর মেয়েজামাই বিয়ের আসরে আসবেন ঘোড়ার গাড়িতে চেপে শোভাযাত্রা করে। সেভাবে বর ঘোড়ার গাড়িতে চেপেই বিয়ের জন্য কনে বাড়িতে রওনা হন।

কিন্তু, বাধা আসে গ্রামের উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছ থেকে। দলিত বর যাবে ঘোড়ায় চেপে, শোভাযাত্রা করে! বিয়ের জন্য কনে বাড়িতে যাওয়ার পথে ওরা পাথর ছোড়ে বর ও বরযাত্রীদের ওপর। এতে বরসহ আহত হন পাঁচজন। শুধু তা-ই নয়, বরের ঘোড়াটিও তাঁরা ছিনিয়ে নেন।
পরে কনের বাবা পুরালাল থানায় এ বিষয়ে অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের সঙ্গে থাকা হেলমেট পরিয়ে দেওয়া হয় বরের মাথায়। কনের বাবাও পাঠিয়ে দেন আরেকটি ঘোড়া। তারপর আবার যাত্রা শুরু হয়। পুলিশের তত্ত্বাবধানে এ বিয়ে সম্পন্নও হয় নির্বিঘ্নে।
গত রোববার ভারতের মধ্যপ্রদেশের নেগরুন গ্রামে এ ঘটনা ঘটে।