১০০-তে ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যে এক আদিবাসী কিশোরী দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সব বিষয়ে শতভাগ নম্বর পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএনআই জানায়, ১৬ বছর বয়সী ওই কিশোরীর নাম এআর সোরিনচুই। এমন ফলাফলে মেয়েটির পুরো পরিবার বেশ আনন্দিত।
গত ২৭ মে দশম সিবিএসই বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হয়। বিস্তারিত ফলাফলে দেখা যায়, সোরিনচুই গণিত, বিজ্ঞান, ইংরেজি, হিন্দি ও সামাজিক বিজ্ঞানসহ সব বিষয়ে শতভাগ নম্বর পেয়েছে।
মেধাবী এই শিক্ষার্থীর এমন সাফল্যে তার বাবা-মা গর্বিত। তাঁদের ভাষ্য, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের কারণেই তাঁদের মেয়ে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
শুধু পড়ালেখাই নয়, পাঠ্যবহির্ভূত কার্যক্রমেও দারুণ সফল সোরিনচুই। আঁকা ও দাবায় তার ঝুলিতে জমা পড়েছে একাধিক পদক ও সনদ।
মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে স্থপতি হয়ে সরকারি চাকরি করতে আগ্রহী।