প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারীর পিত্তথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ১১ হাজার ৯৫০টি পাথর বের করার দাবি করেছেন চিকিৎসকেরা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার টালিগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপচার করে মিনতি মণ্ডল নামের ওই পঞ্চাশোর্ধ্ব নারীর পিত্তথলি থেকে পাথরগুলো অপসারণ করা হয়। নার্সিংহোমটির চিকিৎসকেরা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য উদ্ধৃত করে দাবি করেছেন, বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতার এ ঘটনা।