১২৬ নয় ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কাছ থেকে ১২৬ রাফায়েল যুদ্ধবিমান পাওয়ার কথা থাকলেও আপাতত ৩৬টির বেশি পাচ্ছে না ভারত। অবশ্য পরবর্তী পর্যায়ে আরও ২০টি এ ধরনের বিমান কিনতে পারবে নয়াদিল্লি, যা দিয়ে তিনটি স্কোয়াড্রন পূর্ণ করা যাবে। ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পের আওতায় ওই ১২৬টি যুদ্ধবিমান পাওয়ার কথা ছিল ভারতের। ২০১২ সালের জানুয়ারিতে একটি উন্মুক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে রাফায়েল কোম্পানি এ কাজ পায়। এর আওতায় ১৮টি রাফায়েল যুদ্ধবিমান প্রস্তুত অবস্থায় ভারতকে দেওয়ার কথা ছিল। বাকি ১০৮টি তৈরি করার কথা ছিল ভারতেই।
টাইমস অব ইন্ডিয়া