১৪ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি আদালত দেশের উত্তর-পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ১৪ বছর ধরে অনশনরত ইরম শর্মিলাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। আন্দোলন শুরুর কিছুদিন পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। কিছুতেই খেতে রাজি না হওয়ায় এত দিন তাঁকে কারা হাসপাতালে নলের সাহায্যে নাক দিয়ে খাওয়ানো হচ্ছিল। ‘মণিপুরের লৌহমানবী’ নামে পরিচিত ইরম। এক বাসস্ট্যান্ডে সেনাসদস্যদের হাতে ১০ ব্যক্তিকে নিহত হতে দেখে আন্দোলন শুরু করেন তিনি। টানা অনশনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ইরমকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে আদালত এ মর্মে সিদ্ধান্তে পৌঁছেছেন যে অভিযোগটি ধোপে টেকে না।
এনডিটিভি