১৪ শিশুকে যৌন নির্যাতন করে হত্যার কথা স্বীকার যুবকের!
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪টি শিশুকে যৌন নির্যাতন করে হত্যার অভিযোগ স্বীকার করেছেন রবিন্দর কুমার নামের এক যুবক।
পেশায় বাসের কন্ডাক্টর। পুলিশ এখন ওই সব শিশুর মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।
আজ রোববার ভারতের একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়, গত ১৪ এপ্রিল এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিন্দর কুমারকে আটক করা হয়। এরপর তদন্তে একের পর এক শিশুকে যৌন নির্যাতন করে হত্যার তথ্য বেরিয়ে আসে।
পুলিশ জানায়, রবিন্দর স্বীকার করেছেন, চকলেট কিংবা টাকার লোভ দেখিয়ে শিশুদের সে বাড়ি নিয়ে আসত। তারপর যৌন নির্যাতন করে হত্যা করত। পরে এসব শিশুর লাশ বিভিন্ন এলাকায় নিয়ে মাটিতে পুঁতে ফেলত। পুলিশের জেরায় রবিন্দর স্বীকার করেছেন, তিনি ২০০৯ সালের পর থেকে ১৪টি শিশুকে এভাবে যৌন নির্যাতন করে হত্যা করেছেন। এর মধ্যে রয়েছে দিল্লিতে সাতটি এবং উত্তর প্রদেশ ও হরিয়ানায় তিনটি করে। রবিন্দর এখন দিল্লি পুলিশের হেফাজতে।