১৫ নদীর স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্যের ১৫টি নদীকে জাতীয় জলপথের স্বীকৃতি দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রণালয় সূত্রের উল্লেখ করে কলকাতার পত্রপত্রিকায় গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ২০১৫ সালের ন্যাশনাল ওয়াটার ওয়েজ বিলের আওতায় কেন্দ্রীয় সরকার ভারতের ১০৬টি নদীকে জাতীয় জলপথের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই স্বীকৃতির আওতায় পশ্চিমবঙ্গের ১৫টি নদীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অজয়,ময়ূরাক্ষী, দামোদর, ডিভিসি ক্যানাল, দ্বারকেশ্বর, দ্বারকা, গঙ্গাধর, ইছামতী, জলঙ্গী, কুমারী, মহানন্দা, রূপনারায়ণ, শিলাবতী, সুবর্ণরেখাসহ সুন্দরবনের কয়েকটি নদী। বর্তমানে ভারতে সরকার স্বীকৃত জাতীয় জলপথের সংখ্যা মাত্র ৫। নতুন পরিকল্পনায় এর সংখ্যা গিয়ে দাঁড়াবে ১১১টিতে। আশা করা হচ্ছে, এই ১১১টি নদী জাতীয় জলপথের স্বীকৃতি পেলে সারা দেশে নৌপথের গুরুত্ব বৃদ্ধি পাবে। দেশ-বিদেশের সঙ্গে নৌ বাণিজ্যও সম্প্রসারিত হবে।