প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের ১৫ বছরেও মণিপুরে যা হয়নি, সেই কাজ ১৫ মাসে শেষ করার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬টি বিদ্রোহী সংগঠনের ‘জনকারফিউ’ উপেক্ষা করে গতকাল মণিপুরের রাজধানী ইম্ফলে নির্বাচনী সভা করেন মোদি।
বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় টানা ১৫ বছরের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ইবোবি সিংকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গে ইবোবিকে ‘১০ পার্সেন্ট মুখ্যমন্ত্রী’ বলেও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
৪ ও ৮ মার্চ মণিপুর বিধানসভার ৬০ আসনে নির্বাচন। নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে গতকাল এক ঘণ্টার ঝটিকা সফরে এসেছিলেন নরেন্দ্র মোদি।