১৯৭১-এর পরে পশ্চিমবঙ্গে যাওয়া বাংলাদেশিদের নাগরিকত্ব দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের পর যেসব বাংলাদেশি নাগরিক উদ্বাস্তু হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস গড়েছেন, তাঁদের নাগরিকত্বসহ রেশন কার্ড দেওয়ার দাবি করেছে উদ্বাস্তুদের সংগঠন ‘সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ’।
বাস্তুহারা পরিষদের আয়োজনে গত রোববার অনুষ্ঠিত সম্মেলনে এই দাবি জানানো হয়।পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের অজিত গাঙ্গুলি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০৩ সালে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি জোট সরকারের আমলে নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চের পরপর যেসব বাংলাদেশি উদ্বাস্তু হয়ে ভারতে পা দিয়েছেন, তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে।