২০ জুলাই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ জুলাই ভারত পরবর্তী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। গতকাল বুধবার দেশটির নির্বাচন কমিশন এ বিষয়ে আভাস দিয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেবে ১৪ জুন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত।
বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ২৪ জুলাই তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি বলেন, আগামী ১৭ জুলাই এ নির্বাচন হতে পারে। ভোট গণনা শেষে ফল ঘোষণা হবে ২০ জুলাই।
নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাইবাছাই করবে ২৯ জুন।
রাজ্যসভা ও লোকসভার সদস্য এবং বিধায়কেরা এই ভোট দেবেন।