২০ হাজার কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঙ্গা নদী পরিচ্ছন্ন রাখাসহ এর সুরক্ষায় ২০ হাজার কোটি রুপি দিচ্ছে ভারত সরকার। গতকাল বুধবার ভারতের মন্ত্রিসভার বৈঠকে এই অর্থ বরাদ্দ অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সভাপতিত্ব করেন। ‘নমো গঙ্গে’ প্রকল্পের অধীনে আগামী পাঁচ বছর ধরে গঙ্গা দূষণমুক্ত করতে এই অর্থ ব্যয় হবে। গঙ্গা দূষণমুক্ত রাখতে গত ৩০ বছরে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, এ বরাদ্দ তার চার গুণ বেশি। এবার দূষণ রোধে নদীতীরবর্তী মানুষকেও এই প্রকল্পে সম্পৃক্ত করা হবে। দ্য হিন্দু