প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গঙ্গা নদী পরিষ্কার করতে সরকারের গৃহীত ‘স্তরভিত্তিক পরিকল্পনা’ আদালতে তিন সপ্তাহের মধ্যে উপস্থাপন করতে বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সরকারের এযাবৎ গৃহীত কর্মসূচিতে নাখোশ সুপ্রিম কোর্ট খোঁচা দিয়েই গতকাল বুধবার বলেছেন, ‘আপনাদের পরিকল্পনা দেখে মনে হয়েছে, এভাবে ২০০ বছরেও গঙ্গা পরিষ্কার হবে না। এমন ব্যবস্থা নিন, যাতে গঙ্গা তার হারানো গৌরব ফিরে পায়। আর নতুন প্রজন্ম সেটা দেখতে পারে।’ আড়াই হাজার কিলোমিটারের দূষণ রোধে সরকারের পরিকল্পনা খুবই ‘আমলাতান্ত্রিক’ হিসেবে তুলনা করেছেন আদালত। এনডিটিভি