প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে প্রচারণা চালানোর সন্দেহে ২১ ব্যক্তিকে চিহ্নিত করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গতকাল শুক্রবার এনআইএকে উদ্ধৃত করে কলকাতার বাংলা দৈনিক বর্তমান এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইতিমধ্যে সন্দেহভাজন ২১ জনের নামধাম, পরিচয় ইত্যাদি এনআইএ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে আরও বলা হয়, ওই ২১ জন কলকাতাসহ পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া কয়েকটি জেলার বাসিন্দা। তারা মোটা টাকার লোভ দেখিয়ে শিক্ষিত যুবকদের সংগঠনটিতে ভেড়ানোর কাজে লিপ্ত রয়েছেন।