২২ বছর পর ফিরছে ১ রুপির নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর পর আবারও ভারতে ছাপা হচ্ছে এক রুপির নোট। দেশটিতে ১৯৯৪ সালের পর আর নতুন এক রুপির নোট বাজারে ছাড়া হয়নি। নোটের বদলে এক রুপির কয়েনই প্রচলিত হয়ে যায়।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বাজারে নতুন এক রুপির নোট ছাপা হচ্ছে। এই নোট ইস্যু করবে কেন্দ্রীয় সরকার। সাধারণত এক রুপি বাদে বাকি সব নোট ইস্যু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিভার্জ ব্যাংক অব ইন্ডিয়া। নতুন এক রুপির নোটটি গোলাপি-সবুজ রঙের হবে। নোটের আকার লম্বায় হবে ৯ দশমিক ৭ সেন্টিমিটার, প্রস্থে হবে ৬ দশমিক ৩ সেন্টিমিটার।

এ ছাড়া আগামী বছর থেকে বাজারে আনা হবে নতুন দুই ও পাঁচ টাকার নোট। নতুন নোটের পাশাপাশি বাজারে চালু থাকবে পুরোনো নোটগুলোও। সূত্র: এনডিটিভি অনলাইন