২৫ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ট্রেন ও স্কুলবাসের সংঘর্ষে ২৫ শিক্ষার্থী ও বাসচালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। রাজ্যের মেদাক জেলার মাসাইপেত গ্রামের কাছে গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই মেদাক জেলার তুপরান এলাকার কাকাতিয়া টেকনো বিদ্যালয়ের শিক্ষার্থী। মোট ৪০ জন শিক্ষার্থীকে বহনকারী বাসটি গতকাল মাসাইপেত গ্রামের কাছের একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় স্থানীয় সময় সকাল নয়টা ১০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংটিতে কোনো প্রহরী ছিল না। এ কারণেই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
টাইমস অব ইন্ডিয়া।